• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জামায়াত-শিবিরের হামলায় ৩ পুলিশ আহত

Kurigram-Police-Jamayat-Clash-photo-1-17.03সিসি নিউজ: কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও মহিমা রঞ্জন। আটক করা জামায়াত-শিবিরের কর্মীরা হলেন- এরশাদুল হক, শহীদুল ইসলাম ও আব্দুল জলিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল-অবরোধ সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।
সদর থানার ওসি জানান, জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী লাঠিসোডাসহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমায়েত হয়। এরপর তারা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী পাকা সড়কে এসে মিছিল করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তিনদিক থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় ৭ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছূঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো জানান, ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিনজনকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ