• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Trainযশোর : প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-খুলনা মহাসড়কের ওপর সিংগিয়া রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটনায় হওয়ায় রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কে যান চলাচল এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন যশোর জংশন হয়ে খুলনার দিকে যাচ্ছিল। সিংগিয়া রেলক্রসিংয়ের ওপর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাসড়কের ওপরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় যশোর-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের অতিরিক্ত ইঞ্জিন গিয়ে লাইনচ্যুত বগি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়।

রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য খুলনা থেকে সন্ধ্যায় রিলিফ ট্রেন গিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ