• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে

Dinajpur Map-1দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আইনজীবী ফোরামের নেতারা বলেছেন, জনগণের বৈধ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম বলে চালিয়ে দেয়ার প্রচারযুদ্ধ শুরু করেছে অবৈধ সরকার। পেট্রোল বোমায় আক্রান্ত মানুষের আর্তনাদকে পূঁজি করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জনের আওয়ামী ভন্ডামি জনগণের সামনে উন্মোচিত হয়েছে অনেক আগেই। কতিপয় দলকানা গণমাধ্যমে দিবানিশি অপপ্রচারের মাধ্যমে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ গণআন্দোলনকে কলুষিত করার হীন চক্রান্ত কখনো সফল হবে না।
অবিলম্বে খুন-গুম, নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করার আহবান জানিয়েছে বিএনপি।
বিএনপিপন্থি আইনজীবীরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনার পিতা রক্ষীবাহিনী সৃষ্টি করে ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, অসংখ্য বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করে হত্যার রাজনীতি প্রচলন করেছিলেন। আওয়ামী লীগ বিলুপ্ত করে একদলীয় বাকশাল কায়েম করে স্বঘোষিত সম্রাট বনে গিয়েও শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা আপনিও রক্ষা পাবেন না। তাই সময় তাকতে পদত্যাগ করুন।
নেতৃবৃন্দ বলেন, “৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে লুণ্ঠনকৃত রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ীকরণের প্রাণান্তকর আওয়ামী কসরত জাতীয় জীবনে চরম রাজনৈতিক সংকট উৎপত্তির মূল কারণ। গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি ঘটানোর ফলেই সাংবিধানিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। বাকশালের অনুকরণে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের উগ্র বাসনাই জাতিকে চরম সংকটে নিপতিত করেছে। বিরোধী দলের কার্যালয় তালাবদ্ধ করে, বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে, বিদ্যুৎ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ক্যাবল লাইন কেটে দিয়ে এবং সর্বশেষ খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে গণতন্ত্রের সবক শেখাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ