সিসি নিউজ: নীলফামারীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বেলা তিনটার দিকে বাংলাদেশ বাংক এর অর্থায়নে এবং ভলাল্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন (ভাব) নীলফামারীর শাখার আয়োজনে সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ৩০জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নগদ এক হাজার টাকা করে বৃত্তি ও একটি করে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পঞ্চপুকুর ইনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকারের সভাপতিত্বে শিক্ষার্থীতের মাঝে বৃত্তি টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।
ভাব নীলফামারী শাখার প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব এর কর্মসূচি পরিচালক খন্দকার আশরাফুল ইসলাম, জেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক এম.এ আলিম খান, উদয়ঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন।
ভাব নীলফামারী শাখার প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস জানান, ২০১২ সাল থেকে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অর্থিক সহযোগীতায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীচাপ উচ্চ বিদ্যায় ও বাহালীপাড়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃত্তি ও উপকরণ প্রদান শেষে বিদ্যালয় চত্তরে ভাব ক্লাবের সদস্যরা দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।