• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে ৮ বাংলাদেশী আটক

Atokদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৮ বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের কামালগেট নামক এলাকা দিয়ে আটক যুবকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন-বগুড়া জেলার আদমদীঘির সান্তাহার গ্রামের জালালের ছেলে মো. জাকির হোসেন (২০), মৃত ফরহাদের ছেলে মো. ফাহাদ চৌধুরী (৩৪), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বোয়ার গ্রামের আব্দুল খালেকের পুত্র রবিউল ইসলাম (২০), আতাউল ইসলামের পুত্র রুবেল হোসেন (২০), আদর্শপাড়ার রমজান আলীর ছেলে মো. রনি (২৪), শান্তিনগরের মৃত ইসমাইলের ছেলে মো. রোকন (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুর সদরের মো. তসলিমের ছেলে তাজ হোসেন (৩৪) ও ঢাকা মোহাম্মদপুরের মৃত মোস্তাকিমের ছেলে মুকিদ হোসেন (৩৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ