• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সমাপ্ত

Saidpurসিসি নিউজ: সৈয়দপুরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রথমে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে (উপজেলা রোড) রেলওয়ে জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো একে একে বুলডাজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহ্মেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নীলফামারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের উপস্থিতিতে রেলওয়ের পূর্ত এবং ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারী উচ্ছেদ অভিযানে অংশ নেন।
এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিন গত বুধবার উচ্ছেদকারী দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় (জিআরপি) ওই মামলা করা হয়। রেলওয়ের সৈয়দপুর ভূ-সম্পত্তি বিভাগের আমিন মো. আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত প্রায় আড়াই শত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ