• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ দলকে জরিমানা, মাশরাফি নিষিদ্ধ

Bangladesh-1426773193খেলাধুলা ডেস্ক : বাজে আম্পায়ারিংয়ের কারণে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বিদায় নিয়েছে স্বপ্নের বিশ্বকাপ থেকে। এমনতিই বিধ্বস্ত বাংলাদেশ দল। এমন সময় মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে আইসিসি জরিমানা করল বাংলাদেশ দলের খেলোয়াড়দের। পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

স্লো ওভার রেটের কারণে মাশরাফিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। পাশাপাশি মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি রোশান মহানামা মাশরাফির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং বাংলাদেশ দলকে জরিমানা করেন। বাংলাদেশ দলকে বল করার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে শেষ করতে পারেননি মাশরাফি। নির্ধারিত সময়ে দুই ওভার কম শেষ করে বাংলাদেশ। সে কারণে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন ম্যাচ রেফারি।
এর আগে ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছিল মাশরাফি ও বাংলাদেশ দলকে। আবারও স্লো ওভার রেটের জালে আটকে যাওয়ায় নিষিদ্ধ হতে হলো মাশরাফিকে। ম্যাচ রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন মাশরাফি। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বিশ্বকাপে যেহেতু বাংলাদেশের আর ম্যাচ নেই। তাই বাংলাদেশের হয়ে পরবর্তী সিরিজের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন না মাশরাফি। আগামী এপ্রিল-মে মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ