রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর জেগে ওঠা চরে শনিবার এক অজ্ঞাত ২০/২২ বছর বয়সী তরুণীর বিবস্ত্র পুঁতে রাখা লাশ থানা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ দিনোবন্ধু রায় বাদী হয়ে ওই দিন রাতে অজ্ঞাত নামীয় আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। লাশ উদ্ধারের ৫ দিন অতিবাহিত হলেও হতভাগিনি ওই তরুণীর লাশের এখনো সন্ধান মেলেনি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র খিতাবখাঁ মৌজার পশ্চিম দিকে তিস্তা নদীর মাঝ খানে জেগে ওঠা চরে ২০/২২ বছর বয়সী অজ্ঞাত নামা বিবস্ত্র ও অর্ধ গলিত এক তরুণীর পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহীনুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি অজ্ঞাত ওই তরুণীকে হত্যার পর গর্ত খুড়ে পুঁতে রাখা হলেও একটি হাত বাহিরে বের হওয়া ছিল। ধারণা করা হচ্ছে তাকে দূর্বৃত্তরা জোর পূর্বক ধর্ষণ করে হত্যাকান্ডটি ঘটিয়েছে এবং লাশটি এক সপ্তাহ পূর্বের হবে। লাশটির উদ্ধার স্থানে আলামত স্বরূপ ওড়নার এক টুকরা কাপড় এবং হাতে থাকা একটি চুড়ি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্ত শেষে রোববার কুড়িগ্রাম পৌর কবর স্থানে দাফন করা হয়েছে। রাজারহাট থানার যাহার মামলা নং-১২, তাং-১৪-০৩-১৫ ইং। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের সন্ধান মেলেনি।