• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরাজয়ে ক্রিকেট ভক্তের মৃত্যু

Deathনাটোর : ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ দলের পরাজয় সহ্য করতে না পেরে নাটোরে এক ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামের উজির আলী (৪৫) নামে ওই ব্যক্তি খেলার শেষ মুহূর্তে হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালপুরের গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল জানান, পৌর এলাকার কেশবপুর মহল্লার মৃত রমজান আলীর ছেলে উজির আলী। বৃহষ্পতিবার বিকেলে নিজ ঘরে বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা দেখছিলেন। খেলা মাঝামাঝি পর্যায় থেকে বাংলাদেশ দলের পরাজয় অনুমান করে তিনি উত্তেজনায় ঘরের  মধ্যে পায়চারি করছিলেন।

বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ শুরু করেন এবং ঘরের মেঝেতে পড়ে যান। এ সময় তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করছিলেন বলে পরিবারের সদস্যদের জানান। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহত উজির আলীর ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, তার ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি বরাবরই খেলা পাগল মানুষ ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দলের প্রায় সকল খেলায় তিনি বাড়ি বসে উপভোগ করতেন। কোনো ভাবেই তিনি খেলা দেখা বন্ধ করতেন না। খেলার জন্যই তার মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ