• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহাত্মা গান্ধী ব্রিটিশ চর ছিলেন- সাধবী প্রাচী

cc-aআন্তর্জাতিক ডেস্ক: ভারতে বারেবারেই আরএসএসের এই কট্টরপন্থী বক্তার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ কযেকদিন আগেই তিনি বলেছিলেন শাহরুখ খান, সালমন খান এবং আমির খানের সিনেমা দেখা উচিত নয়৷ তাঁদের অবিলম্বে বয়কট করা উচিত ৷ এতেই শেষ নয়, তার পরের উপদেশ, স্বয়ং কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে ৷ এবার বললেন, কোনও ভারতীয় মেয়েকে বিয়ে করা উচিত রাহুলের৷ আর গতকাল বৃহস্পতিবার বললেন, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে। তিনি ছিলেন নাকি ব্রিটিশ চর৷উত্তরপ্রদেশে বহরাইচে বিশ্বহিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই কট্টরপন্থী  সাধ্বী৷  কিন্ত্ত কোনও কিছুতেই পিছপা হননি তিনি৷ এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলীয় সাংসদ, নেতা-মন্ত্রীদের সতর্ক করেছিলেন বারেবারে৷
উত্তরপ্রদেশের এই সভায়  সাধ্বী প্রাচী বলেন, ‘মহাত্মা গান্ধী ছিলেন ব্রিটিশের চর৷ তিনি আরও বলেন, ভারতকে স্বাধীনতা এনে দিয়েছেন দু’জন৷ একজন ভগত সিং৷ অপরজন দক্ষিণপন্থী নেতা বিনায়ক সাভারকর৷’
অবশ্য অতি সম্প্রতিই গান্ধীকে এই একইভাবে নিশানা করেছিলেন ভারতের প্রেস কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান মার্কেন্ডেয় কাটজু৷ তিনিও বলেছিলেন, গান্ধী ছিলেন ব্রিটিশ চর৷ ভারতে কাটজুর সেই বক্তব্য নিয়ে ঝড়ও উঠেছিল সংসদে৷ কিন্তু নিজের বক্তব্য থেকে এখনও পর্যন্ত একপাও সরেননি তিনি৷ একইদিন সাধবী হিন্দুদের বেশি সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ তিনি দাবি করেছেন, প্রতিটি হিন্দু দম্পতির দু’য়ের বেশি সন্তান হওয়া উচিত৷ তবে সবকিছু এড়িয়ে ইতিমধ্যেই গান্ধীজিকে নিয়ে সাধ্বীর এই মন্তব্যে বিতর্ক তৈরি হচ্ছে৷ এখন দেখার ভারতের সংসদে বিষয়টি নিয়ে কী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ বিরোধীরা বিষয়টিকে যে ইস্যু করতে চলেছে সে বিষয়ে রাজনৈতিক মহলের কোনও সন্দেহ নেই৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ