• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

masখেলাধুলা ডেস্ক : আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারের পরদিন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তাকে সান্ত্বনা জানান।

জানাগেছে, শুক্রবার মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেয় প্রবাসী বাংলাদেশিরা। সেই অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপনের সঙ্গে কথা বলার পর তিনি অধিনায়ক মাশরাফির সঙ্গে কথা বলেন।
বিসিবি সভাপতি সমকালকে জানিয়েছেন, এ সময় প্রধানমন্ত্রী মাশরাফিকে বলেন, ‘বিশ্ববাসী দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে; তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবোই।’
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের জন্য মাশরাফির সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান নাজমুল হাসান।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বৃহস্পতিবার আম্পায়ারদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠে। পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠের আম্পায়ার; তৃতীয় অাম্পায়ার স্টিভ ডেভিস। বাজে আম্পায়ারিংয়ের জন্য সমালোচিত ওই ম্যাচে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ