• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানবন্দরে ভারতীয় ভিসা কর্মকর্তার ৩৮ হাজার ডলার জব্দ

শাহজালালঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় এক ভিসা কর্মকর্তার কাছ থেকে ৩৮ হাজার ডলার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম এস ভট্টাচার্য।

ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে বৃহস্পতিবার সস্ত্রীক ভারত যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ওই ভিসা কর্মকর্তা।

নাম না প্রকাশের শর্তে বিমানবন্দর কাস্টমস হাউজের একজন সহকারী কমিশনার জানান, ওই কর্মকর্তা নিজেই ডলার থাকার কথা জানান। আমরা তাকে তল্লাশি করে ডলার উদ্ধার করিনি। ৫ হাজার ডলারের বেশি নিয়ে যাওয়ার বিধান নেই তা ঐ কর্মকর্তা জানতেন না বলে তাদের কাছে স্বীকার করেছেন।

তিনি জানান, যেহেতু ভারতের সঙ্গে আমাদের বিশেষ ধরনের কূটনৈতিক সম্পর্ক আছে তাই বিষয়টি আমরা প্রকাশ করতে চাই না। অতিরিক্ত ডলার আমরা রেখে দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে ডলারগুলো ফেরত দেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ