• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নয়া প্রেমে হ্যাপী : আগের ভুলকে ভুলে যেতে চান!

heppiবিনোদন ডেস্ক: নতুন করে প্রেমে মজেছেন হালের আলোচিত সামালোচিত নবাগত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। তর নতুন প্রেমিকার নাম ফাহিম। তাই অতীতের সব ভুলকে ভুলে যেতে চান জানিয়ে তিনি বলেন, আগে যে ভুল করেছি তা ভুলে যেতে চাই। ডিলিট করে দিতে চাই জীবনের এ অংশটুকু। অতীতের সব কিছু ভুলে এখন থেকে নতুনভাবে পথচলা শুরু করতে চান বলেও জানান তিনি। এবার তিনি ডুব মারবেন ব্যস্ততার রাজ্যে। পুরোপুরি সময় দেবেন মিডিয়াকে। এরই মধ্যে একটি মিউজিক ভিডিও ও কয়েকটি বিজ্ঞাপন চিত্র নিয়ে তার ব্যস্ত সূচি শুরু হয়ে গেছে।
সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে তার দাবি করা প্রেমিক রুবেলের ভাল পারফরমেন্সের পর নতুন করে গণমাধ্যমের আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে তার আরও একটি প্রেমের খবরও ফলাওভাবে প্রকাশ করে। খবরে বলা হয়, জনৈক সঙ্গীত শিল্পীর সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন হ্যাপি। বিশেষ করে সে ব্যক্তির সাথে হ্যাপির একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে খবরটি আরও পাকাপুক্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হ্যাপি বলেন, খবরটি ভিত্তিহীন। তাছাড়া কাউকে দোষ দিয়েও লাভ হবে না। কারণ ফেসবুকে ছবিটি আপলোডের পরপরই নানারকম মন্তব্য শুনতে হয়েছে। এসব মন্তব্যকে পুঁজি করেই অনেক গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে। আসল খবর হলো- ফাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। সবকিছু ঠিক থাকলে রাশেদ মজুমদারের পরিচালনায় আগামী পহেলা বৈশাখে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে এটি।
এ মিউজিক ভিডিওটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবেন দাবি করে হ্যাপি বলেন, আশা করি ওয়ান অব দ্য বেস্ট মিউজিক ভিডিও হবে এটি। এর নির্দেশনা, পরিকল্পনা ও ফাহিমের সাথে আমার রসায়ন দারুণভাবে উপস্থাপনা করা হয়েছে। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবে। তবে ঘটনা যাই হোক আগামীকাল রুবেল দেশে ফেরার পর আবার কোন অদৃশ ঘটনার অবতারণা ঘটে সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ