• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবার আসছেন পূর্ণিমা

indexবিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা প্রায় দুই বছর পর আড়াল ভাঙতে চলেছেন। মধ্য এপ্রিলে তিনি চলচ্চিত্রের আপনজনদের সামনে আসবেন একমাত্র কন্যা আর্শিয়াকে নিয়ে। আর্শিয়ার প্রথম জন্মবার্ষিকীটা আপনজনদের নিয়ে উদযাপন করার প্রাথমিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনজনদের নিমন্ত্রণ জানানোর তালিকাও তৈরি করেছেন। এখন স্থান চূড়ান্ত হলেই নিমন্ত্রণ জানানো শুরু করবেন বলে জানালেন পূর্ণিমা নিজেই। বললেন, আর্শিয়া আমার নারী জীবনের পূর্ণতা এনে দিয়েছে। আমাকে মা হওয়ার সেরা স্বাদ এনে দিয়েছে। আমি মা হওয়ার আনন্দে এতটাই বিভোর ছিলাম যে, আমার আপন-জনদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের একটু মিষ্টিমুখও করাতে পারিনি। তাই তো মেয়ের প্রথম জন্মবার্ষিকীটা আপনজনদের নিয়ে পালন করার পরিকল্পনা করেছি। পূর্ণিমা বলেন, ঘনিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠানটি করবো। উদ্দেশ্য একটাই, আমার নাড়িছেঁড়া ধন আর্শিয়ার জন্য সবার কাছে দোয়া চাওয়া। উল্লেখ্য, পূর্ণিমা মা হওয়ার এক বছর আগ থেকেই মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে সরে যান। মা হওয়ার পর পুরো একটি বছর মেয়ের জন্য ব্যয় করেছেন। বাকি জীবনটাও করবেন। আপাতত মিডিয়ায় ফেরার কোন ঘোষণা না দিলেও স্বামী, সংসার ও সন্তানকে নিয়ে সুখে দিন কাটানোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ