• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮ মার্চের পরীক্ষা ২৭ ও ১০ মার্চের পরীক্ষা ২৮ মার্চ

Exaসিসি নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের টানা অবরোধের মধ্যে তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অব্যাহত হরতালের কারণে স্থগিত হয়ে যাওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার আরও ২দিনের সময় সূচি দেয়া হয়েছে। এর মধ্যে গত ৮ মার্চের পরীক্ষা আগামী ২৭ মার্চ শুক্রবার এবং গত ১০ মার্চের পরীক্ষা আগামী ২৮ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন। এছাড়া গত ১১ মার্চের পরীক্ষাটির তারিখ পরে জানানো হবে বলেও তিনি জানান তিনি।
সুবোধ চন্দ্র ঢালী জানান,  নতুন সূচি অনুযায়ী গত ৮ মার্চের পরীক্ষা ২৭ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এদিন এসএসসিতে হিসাব বিজ্ঞান ও দাখিলে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১০ মার্চের স্থগিতকৃত এসএসসির শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলের উচ্চতর গণিতের পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সঙ্গীত ও বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে তার নম্বর ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনলাইনে পাঠাতে হবে বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ