ঢাকা: নিজের দল থেকে আনুষ্ঠানিক সমর্থন না পেলেও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ও বিতর্কিত ধনকুবের মুসা বিন শমশের’র এর বড় ছেলে হাজ্জাজ বিন মুসা ওরফে ববি হাজ্জাজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হচ্ছেন। শনিবার সকাল ১১টায় রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী সংলগ্ন পারিবারিক ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নির্দলীয় বিধায় স্বাধীন প্রার্থী হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকার বিভিন্ন স্থান থেকে বেশকিছু নেতাকর্মীও মিছিল করে সংবাদ সম্মেলনে যোগ দেন। এ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ভিনেতা সোহেল রানাসহ জাতীয় পার্টির আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
পক্ষন্তরে শনিবার সন্ধ্যায় ববি গণমাধ্যমকে বলেন, আমি একজন ঢাকার নাগরিক। আর নাগরিক হিসেবে এ নির্বাচনে আমার প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। জাতীয় পার্টির সাথে আমার প্রার্থী হওয়ার বিষয় নিয়ে কোন বিরোধ হবে না বলে আমি মনে করি।
অন্যদিকে শনিবার বিকেলে ঢাকায় জাতীয় পার্টি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুলকে এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমদ মিলন দলীয় নেতা কর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন।