• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ছাত্রাবাস থেকে ৪ শিবির নেতা আটক, জিহাদী বই উদ্ধার

Sibirরংপুর : রংপুর নগরীর কলেজপাড়া এলাকার এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের চার নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় বেশকিছু জিহাদী বই ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

কলেজপাড়ার পরশ পাথর ছাত্রাবাসে বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, সদর উপজেলার আলহাজ্বনগর এলাকার মতিয়ারের ছেলে শিবির নেতা রওশন সালেহীন জামিল (২০), নীলফামারী জেলার জলঢাকার গারবেল এলাকার মতিয়ারের ছেলে শিবির নেতা তারেক হাসান (২৮), রংপুর জেলার পীরগঞ্জের রাঙ্গামাটি এলাকার মান্নানের ছেলে শিবির নেতা মাহিনুর রহমান (২২) ও জলাইডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে আতাউর রহমান (২৩)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রবাসে অভিযান চালিয়ে চার শিবির নেতাকে আটক করা হয়। আটকেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

আটকদের সঙ্গে নিয়ে কোতয়ালী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, ছাত্রবাস থেকে এক হাজার জিহাদী বই, ১০টি ব্যানার, ২৫টি লাঠি, তিনটি পাইপ এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ