• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধায় শিশুকে ধর্ষণের চেষ্টা: থানায় মামলা দায়ের

Mamlaলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় এক শিশুকে মুঠোফোনে ছবি দেখার নাম করে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে প্রদীপ চন্দ্র নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ৩ টার দিকে এ ঘটনার পর বিকেলে আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় । উপজেলার পূর্ব বিছনদই গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির মা জানিয়েছেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে তার শিশু কন্যা বাইরে খেলে শেষে বাড়িতে ফিরে এসে কাঁদছিল। এসময় তিনি জানতে চাইলে শিশুটি বলে, পাশের বাড়ির মৃত কানাই চন্দ্র রায়ের ছেলে প্রদীপ তাকে খেলা থেকে মোবাইলে ছবি দেখাবে বলে ডেকে নিয়ে যায়। এরপর প্রদীপের বাড়িতে একটি নির্জন ঘরে তার পরণের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। মাকে কথাগুলো বলতে বলতে ডুঁকরে কেঁদে উঠে শিশুটি। পরে তার মা শিশুটির প্যান্ড ভেঁজা দেখে অসুস্থ মেয়েকে নিয়ে প্রথমে ডাউয়াবাড়ি ইউ,পি চেয়ারম্যানের কাছে ও পরে হাতীবান্ধা হাসপাতালে এনে ভর্তি করেন।
এ ব্যাপারে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাবলা সাংবাদিকদের বলেন, তিনি ঘটনাটি জেনে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছিন।
হাতীবান্ধা থানার পরিদর্শক (এস,আই) আসাদুল জানান, ধর্ষনের চেষ্টায় থানায় ৯/৪এর খ ধারায় একটি মামলা হয়েছে । মামলা নং-১৪। তারিখ-২৪-০৩-১৫ । রাত আনুমানিক ২টা ৪০ মিনিট । আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ