সিসি নিউজ: বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা (ও জাতীয়) দিবসের সম্মানে ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
গুগল খুললেই আজ ২৬ মার্চ ২০১৫ অনুসন্ধান ঘরের (সার্চ বক্স) ওপরে গুগলের লোগোটোয় দেখা যাবে বাংলার চিত্রপট। বাংলাদেশের পতাকার রঙে রাঙানো হয়েছে গুগলের লোগোটিকে। লাল-সবুজের অনুপাত ঠিক রাখতে GOOGLE-এর প্রথম দুই অক্ষর এবং শেষের তিন অক্ষর সবুজ রঙে রাঙানো। আর মাঝের অক্ষরটি লাল রঙে। ফলে ‘ও’ বর্ণটি একটি লাল বৃত্ত হিসেবে দেখা যাচ্ছে। বৃত্তের মাঝে বসে আছে একটি বাঘ। আাকশের দিকে চেয়ে আছে রয়েল বেঙ্গল টাইগারটি। বৃত্তে আরও দেখানো হয়েছে জল; কেননা বাংলাদেশ নদীমাতৃক এক দেশ।
এর আগে ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে ডুডল বানিয়েছিল গুগল। সেই ডুডলটি ছিল এমন: 