• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে শিশু শ্রম পতিরোধ বিষয়ক আলোচনা সভা

SAM_0654 copyদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা বুধবার (২৫ মার্চ) দুপুরে চাউলিয়াপট্টিস্থ শিক্ষা দপ্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন চাইল্ড লেবার প্রজেক্ট’র ফ্যাসিলিটেটর তরুন কুমার রায়ের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, শিক্ষা দপ্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুন নেহার, তাসরিনা আকতার, শিশু শ্রম প্রতিরোধ কমিটির সমন্বয়ক মো. সোহেল আরমান রাকিব, ওয়ার্ল্ড ভিশন চাইল্ড লেবার প্রজেক্ট’র ফ্যাসিলিটেটর চাঁদনী আকতার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু শ্রম বন্ধে পিতা-মাতাসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। পিতা-মাতা শিশুকে অবশ্যই স্কুলে পাঠানো ব্যবস্থা করতে হবে। সবাই সচেতন হলে শিশু শ্রম বন্ধ করা সহজ হবে।
আলোচনা সভা শেষে ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবুকে সভাপতি ও মো. সোহেল আরমান রাকিবকে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ধর্মীয় প্রতিনিধি মো. নাজির উদ্দীন, শিশু প্রতিনিধি (মেয়ে) মোহসিনা, শিশু প্রতিনিধি (ছেলে) মো. বাপ্পি, অভিভাবক প্রতিনিধি মো. আশিক, সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, মোছা. হালিমা, ফাতেমা জিনাত, মো. দিদার হোসেন ও মো. আফতাব আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ