• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইন্যালে অস্ট্রেলিয়া

criখেলাধুলা ডেস্ক:  ভারতকে ৯৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইন্যালে পৌঁছালো অস্ট্রেলিয়া। আগামী রোববার মেলবোর্ণে ফাইন্যালে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল স্টিভ স্মিথের ১০৫ রানের শতক এবং ওপেনার আরন ফ্লিনচের সঙ্গে ১৮২ রানের পার্টনারশীপ। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে করে ৩২৮ রান।
টুর্ণামেন্টে এপর্যন্ত অপরাজিত গতবারের চ্যাম্পিয়ন ভারত এই বিশাল রানের টার্গেট তাড়া করে সব উইকেট হারিয়ে করে ২৩৩ রান। ৪৬ ওভার ৫ বলের মাথায় তাদের সর্বশেষ উইকেটের পতন ঘটে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওপেনার শিখর ধাওয়ান আউট হন ৪৫ রান করে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী করেন ৬৫ রান।
ফাইনালে পৌঁছানো দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ইতোমধ্যেই এবারের টুর্ণামেন্টে একবার মুখোমুখি হয়েছে। অকল্যান্ডের ইডেন পার্কের ওই ম্যাচে নিউজিল্যান্ড এক উইকেটে জয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ