• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজী সেলিম চিকিৎসার জন্য ভারতে গেলেন

hazi-selimঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েও দল থেকে উপযুক্ত সাড়া না পেয়ে নিজের চিকিৎসা করাতে ভারত গেলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজী মো. সেলিম।

বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন হাজী সেলিম নিজেই। তিনি লিখেছেন, ‘আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেসে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজ এ চিকিৎসা শেষ করে মাজার যিয়ারত এর উদ্দেসে আযমির শরীফ যাব। আমার মেয়র নির্বাচন এর জন্য গত কয়েক দিন শরীরের উপর অনেক নির্যাতন করেছি, ফলে অসুস্থ হয়ে পরেছি, আমার সাথে আমার ঢাকার লক্ষ লক্ষ কর্মী সমর্থক ভক্ত এবং পারা মহল্লার মা ও বোনরা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আমি যাতে চিকিৎসা এবং আযমির শরীফ এ মাজার যিয়ারত শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি এর জন্য দোয়া করবেন।’

সরকারের তরফ থেকে সিটি নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু হলে প্রথম থেকেই এ নির্বাচনের বিষয়ে বেশ আগ্রহী ছিলেন হাজী সেলিম। রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে হাজী সেলিমের বিলবোর্ড উঠতেও দেখা যায়। পরে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সেসব বিলবোর্ড, পোস্টার নামিয়ে ফেলা হয়। ওই নির্বাচনে অংশ নিতে নিয়মানুযায়ী নিজের সংসদ সদস্য পদটিও ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে তার পদত্যাগপত্রটি গৃহীত হয় না।

হাজী সেলিম প্রথম থেকেই নির্বাচন করার বিষয়ে সরব থাকলেও আওয়ামী লীগ থেকে সমর্থন দেয়া হয় সাঈদ খোকনকে। তবে হাজী সেলিম প্রথম থেকেই বলে আসছিলেন, ঢাকাবাসীর চাওয়াতেই তিনি নির্বাচনের বিষয়ে আগ্রহী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ