পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এক বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর -বদরগঞ্জ সড়কের তুলশীপুকর নামক স্থানে একটি স-মিলের ভিতর থেকে ২০ পিচ রেলওয়ে চোরাই স্লিপার উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব ও স-মিলের মালিক কে আটক করে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান নেতৃত্বে উপ-পরিদর্শক এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে স্লিপার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মেম্বার আহসান হাবিব কে আটক করা হয়।
উল্লেখ্য,পার্বতীপুর রেলওয়ে থানায় মধ্যপাড়া ভবানীপুর রেললাইন থেকে বিভিন্ন সাইজের ২০ স্লিপার চুরির ঘটনায় বাদী হয়ে গত ২১ মার্চ রেলওয়ের উদ্ধর্তন প্রকৌশলী, রেলপথ আহসান হাবিব একটি মামলা দায়ের করেন।