• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুণ্যস্নান ট্র্যাজেডিতে খালেদার শোক

Khaladaঢাকা: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যস্নানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১০ জনের প্রাণহানী এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই আজকের এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বলে দেশবাসী মনে করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলাকারী দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। পাশাপাশি নিহতদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, শুক্রবার সকালে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বিশেষ ধর্মীয় পর্ব অষ্টমী পুণ্যস্নানে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে পদপিষ্ট হয়ে দশ জন পুণ্যার্থী প্রাণ হারান। আহত হয়েছেন আরো বেশ ক’জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ