চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতিক্ষার পর সফলতার আশায় আশার আলোর পথে চলতে চিলমারীর রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্সাা’র নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক এবিএম আজাদ। রবিবার বেলা ১২ টায় শুভ উদ্বোধন ও আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম আজাদ। আমন্ত্রিত অতিথি উপাধ্যক্ষ কুড়িগ্রাম সরকারী কলেজ মোঃ তোফায়েল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুল আজিজ আখন্দ, শিক্ষক আঃ রাজ্জাক প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক কুড়িগ্রাম সরকারী কলেজ আবু জোবায়ের আল মুকুল।