• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মায়া চাচাকে পাশে চাইলেন সাঈদ খোকন

MAYA-1427728385সিসি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে পাশে চাইলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।

সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে চাচা সম্বোধন করে সাঈদ খোকন বলেন, নির্বাচনে জয় পেতে তার সমর্থন ও সহযোগিতা দরকার।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একক কাউন্সিলর পদপ্রার্থী ঠিক করতে সোমবার বিকেলে ওই কার্যালয়ে বৈঠক করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, দলীয় সংসদ সদস্য এবং মেয়র প্রার্থীগণ।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ নেতারা ধারাবাহিক বৈঠক করে একক প্রার্থী চূড়ান্ত করবেন।

এ সময় সাঈদ খোকনকে নির্বাচনী আচরণবিধি মেনে কাল (মঙ্গলবার) থেকে জনসংযোগ চালানোর পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সতীশ চন্দ্র রায়, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাঈদ খোকন, এম এ আজিজ, হাবিবুর রহমান সিরাজ, এনামুল হক শামীম, এফ এম কামাল, আব্দুস সোবহান গোলাপ, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও সানজিদা খানম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ