• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃটেনে নতুন নির্বাচনের প্রচারাভিযান শুরু

image_122483_0আন্তর্জাতিক ডেস্ক: বৃটেনে ২০১৫ সালের সাধারণ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেবার মধ্যে দিয়ে কনসারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট কোয়ালিশন সরকারের মেয়াদ শেষ হয়েছে।

বৃটেনের রানি এলিজাবেথ আজ কোন এক সময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎ করবেন।
আগামী ৭ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী হচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী কনসারভেটিভ পার্টির ডেভিড ক্যামেরন এবং প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড।
মনে করা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচনেই সবচাইতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
কিন্তু গত কয়েক দশকের মধ্যে আর কখনোই বৃটেনের সাধারণ নির্বাচনে কে জিতবে তা অনুমান করা এত দুরূহ হয়ে ওঠে নি।
বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, জনপ্রিয়তার দৌড়ে দু দলই খুব সামান্য ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে আছে।
এর ফলে অনেক বিশ্লেষকই মনে করছেন, হয়তো কোনো দলই এবার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
কনসারভেটিভ এবং লেবার পার্টি ছাড়াও আরো যে দলগুলো এ নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে – তার মধ্যে আছে নিক ক্লেগের লিবারেল ডেমোক্র্যাট পার্টি, নাতালি বেনেটের গ্রিন পার্টি, নাইজেল ফারাজের ইউকে ইনডিপেন্ডেন্স পার্টি, আর এ্যালেক্স স্যামন্ডের স্কটিশ ন্যাশনাল পার্টি।– বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ