ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে দেখা করতে গেছেন পেশাজীবী নেতারা। সোমবার রাত পৌনে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তারা।
পেশাজীবী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী। প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এমএ আজিজ, প্রকৌশলী হারুনুর রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা মাসরুবি আক্তার, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন।
ধারণা করা হচ্ছে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে আলাপ করবেন।