• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বরাষ্ট্রমন্ত্রীর করিডোর পরিদর্শনে ক্ষুব্ধ মমতা!

momotasbg_190343764সিসি ডেস্ক: তিনবিঘা করিডোর ও ছিটমহল পরিদর্শন নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর ওপর ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিজ টুইটারে ও ফেসবুকে রাজনাথের সফর নিয়ে প্রশ্ন তোলেন মমতা। রাজনাথের এ সফর সম্পর্কে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজনাথ সিং ওই এলাকা পরিদর্শনের পর রাতে টুইটার ও ফেসবুকে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মমতা।

এদিন রাজনাথ সিং পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার বাগডোগরা হয়ে কুচলিবাড়ীর অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশি বালাপুকুরি ছিটমহল ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর পরিদর্শন করেন।

মমতা তার টুইটারে ও ফেসবুকে লিখেছেন, মঙ্গলবার যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিটমহল ও কোচবিহার সফর করলেন, এই সফর সরকারি না রাজনৈতিক? আমাদের সঙ্গে এ নিয়ে কোনও আগাম পরামর্শ বা আলোচনা হয়নি। যদিও ছিটমহল এবং আইনশৃঙ্খলা রাজ্য প্রশাসনের আওতাতেই পড়ে।

তিনি আরও বলেছেন, বিশেষ করে আমি যখন উত্তরবঙ্গে উপস্থিত, তখন আমি কেবলমাত্র একটি ফ্যাক্সবার্তা হাতে পেয়েছি। সেটা রাজনাথজির সফরসূচি। আমি মনে করি আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একে অপরের এখতিয়ারকে সম্মান জানানো উচিত।

তিনবিঘা করিডোর পরিদর্শনকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি শিগগিরই আলোর মুখ দেখবে। ছিটমহল বিনিময়ের অনেক বাধা দূর হয়ে গেছে। অগ্রগতিও অনেক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ