• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানি লিওনির বিরুদ্ধে অশ্লীলতার মামলা

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সম্প্রতি ‘এক পাহেলি লিলা’র প্রচারের কাজে সানি গিয়েছিলেন সুরাট শহরে। সেখানেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে এক নাগরিক।

সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সুরাটের এক পাঁচ তারা হোটেলে সিনেমার প্রচার অনুষ্ঠান হবার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা ভেবে শেষ মুহূর্তে পাল্টানো হয় অনুষ্ঠানের স্থান।

সেদিন সানির সঙ্গে ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, সহশিল্পী জয় ভানুশালি এবং পরিচালক ববি খান।

এদিকে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি আরেকটি হোটেলে স্থানান্তর করায়, এক সুরাটবাসীর মনে সন্দেহের উদ্রেক হয়।

গত বছরের এপ্রিলে ফাঁস হয় সানির কিছু নগ্ন ছবি। শোনা যায়, এক গোপন পার্টিতে স্ট্রিপার হিসেবে কাজ করেছিলেন তিনি। আর সেই পার্টির আয়োজন করেন সুরাটের কয়েক জন হিরা ব্যবসায়ী।

পরে জানা যায়, সেই ছবিগুলো ছিল ২০১২ সালের। তখনও পর্নগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন সানি। আর পার্টিটি অনুষ্ঠিত হয়েছিল চীনের শহর ম্যাকাওয়ে।

‘এক পাহেলি লিলা’র প্রচার অনুষ্ঠানের অতিথির তালিকায় দেখা গেছে সেই পার্টির কয়েকজন হিরা ব্যবসায়ীর নাম। আর সেই সন্দেহ থেকেই মামলাটি করেন সুরাটের সেই বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ