• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১ জন বহিস্কার অনুপস্থিত ৮৪৬ জন

examদিনাজপুর : এইচএসসি পরীক্ষার প্রথম দিন আজ বুধবার নকলের দায়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৪৬ জন। জেল কারাগারে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিন আজ বুধবার ৭৫ হাজার ১ জন পরীক্ষার্থী ৮টি জেলার ১৮২টি কেন্দ্রে বাংলা ১ম পত্র বিষয় পরীক্ষায় অংশ নেন। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৮৪৬ জন পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধা জেলায় ১ জনকে বহিস্কার করা হয়।
দিনাজপুর জেলা কারাগার হতে ডেপুটি জেলার ফেরদৌস মিঞা জানান, বিভিন্ন মামলার কারণে কারাগারে আটক ৭ জন পরীক্ষার্থী জেলা কারাগারেই পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীরা মাদ্রাসা বোর্ড ২ জন ও কারিগরী বোর্ড ২ সহ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ৩ জন। সকলের বাড়ী জেলার বিভিন্ন উপজেলায়। জেলা কারাগরের ভিতরে নিয়ম মাফিক ভাবে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আলাউদ্দীন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ