• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাপাইনবাবগঞ্জে ব্যাগভর্তি অবস্থায় দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

chapainawabganjচাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি ভুট্টাক্ষেত থেকে তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোভাগী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে বুধবার দুপুর সোয়া ২টার দিকে পৃথক দুটি ব্যাগে ভরা লতিফা খাতুন (৯) ও আঁখি আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়। তারা চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী চরকানছিঁড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতিফা ও আশরাফুল আলমের মেয়ে আঁখি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজের পর শিশু দুটির পরিবার থেকে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, চার দিন ধরে খোঁজখুঁজির পর বুধবার ভুট্টাক্ষেতে ব্যাগভর্তি অবস্থায় তাদের লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে হত্যার পর ব্যাগের ভরে ওই স্থানে ফেলে রাখা হয়।

–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ