• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাওয়াইয়া গবেষক নুরুল ইসলাম জাহিদ আর নেই

Kurigram-shocked-Picture-01-04-2015কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিশিষ্ট ভাওয়াইয়া গবেষক, গীতিকার ও বেতার-টেলিভিশন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জাহিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

আজ বুধবার বিকেল ৪টা ০৫ মিনিটে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গণের পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক তপন রুদ্র , সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শুব্রতা রায়, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, কুসাক্রী সংসদ এর সভাপতি আলতাফ হোসেন মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক ফালগুনী তরফদার, সাংস্কৃতিক কর্মী ও নাট্যাকার দেবব্রত বকসী বুলবুল, সাংস্কৃতিক কর্মী আশিষ বকসী, ইউসুফ আলমগীর শোক প্রকাশ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ