রুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর (দিনাজপুর): প্রবেশ পত্র থাকা সত্তেও আমবাড়ী ডিগ্রী কলেজের দুই ছাত্রের পরীক্ষা দেওয়া হল না। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও সামিউল হক। অন্যদিকে আসন বিন্যাসে তাদের রোল নং ৩৮০৬৯২ এবং ২৫০১১৯ রয়েছে।
পরীক্ষার্থী সাইফুল ইসলাম জানান, রংপুরে থাকলেও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী ডিগ্রী কলেজে ভর্তি হই। পরীক্ষা দেয়ার জন্য কলেজের প্রধান অফিস সহকারী কে ফরম পূরণ বাবদ ৪ হাজার টাকা প্রদান করি। এ সময় পরীক্ষার আগে প্রবেশ পত্র দেওয়া হয়। কিন্তু যথা সময়ে পরীক্ষা দিতে এসে প্রবেশ পত্র থাকা সত্বেও সাইফুল ও সামিউল পরীক্ষা দিতে পারে নাই।
এ ব্যাপারে কলেজের কেন্দ্র সচিব ও আমবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম এরশাদ হোসেন জানান, ওই দুই ছাত্র আমাদের কলেজের না। তারা বাইরের কলেজের বলে তিনি দাবী করেন।
দিনাজপুর এডিসি (শিক্ষা প্রযুক্তি উন্নয়ন) তৌফিক ইমাম জানান, দুই ছাত্র কি কারণে তারা পরীক্ষা দিতে পারেনি তা কেন্দ্র সচিব ও শিক্ষা বোর্ড বিষয়টি দেখবে।
জানা গেছে, এবার আমাবাড়ী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি’র ১৯৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।