• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাভারে গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত

granedসাভার : সাভার সেনানিবাসের পাশের মাঠে কুড়িয়ে পাওয়া একটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও এক শিশু। বৃহস্পতিবার সন্ধ্য পৌনে ছয়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বোমকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাভারের মোস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় (১০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শুভ (১০)। আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ওই শিশুদের পরিবারের সদস্যদের পার্শ্ববতী আত্মীয়ের বাড়িতে দাওয়াত ছিল। সেখানে দাওয়াত খেয়ে তাদের পারিবারে সদস্যরা বাড়িতে চলে আসে। কিন্তু বিকেল হওয়ায় তাদের ৩/৪ শিশু সাভার সেনানিবাসের পাশের ওই মাঠে খেলাধুলা করতে যায়।

খেলাধুলার একপর্যায়ে তারা একটি পরিত্যক্ত গ্রেনেড পায়। যেটি তারা সন্ধ্যা খেলাধুলা শেষে বাড়ি নিয়ে আসছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্রেনেডটি। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই শিশু। আহত হয়ে আরও এক জন।

এলাকাবাসীর দাবি, এর আগেও এ মাঠ থেকে গ্রেনেড জাতীয় বিস্ফোরক পাওয়া গিয়েছিল। মাঠটি সাভার সেনাবানিবাসের ফায়ারিং স্পট। মাঝে মধ্যেই এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ফায়ারের মহড়া দেয়া হয়। এ সময় কোনো গ্রেনেড অবিস্ফোরিত থেকে যায়। যা পরে আর সংগ্রহ করা হয়না। বিস্ফোরিত গ্রেনেডটিও এভাবেই এখানে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সাভার মডেল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ