সিসি নিউজ: ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভুত সমাজ গঠনে শুভ বারতা’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও সমাজ সেবার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এস.এ.এম রফিকুন্নবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) আব্দুর রাজ্জাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রি’র সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু ।
র্যালী ও আলোচনা সভায় নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি, টিএলএমআই কমিউনিটি প্রোগ্রাম, শার্প, এনডিপিওডি, আরডিআরএস, রিলেশন, ওয়ার্ল্ড ভিশন ও প্রোন নীলফামারীর কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করে।
আলোচনা সভা শেষে সেখানে অটিজম সচেতনতামূলক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পিরা।