• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

Science Week Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে তিন দিনব্যাপী ৩৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিতর্ক, আবৃত্তি ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত উৎসবে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির মোট ৩৫টি স্টল ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীসহ সকলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ