• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টুইটারে মিরান্ডা কেরের নগ্ন ছবি প্রকাশ

Miranda_Kerr_GQ_Interviewবিনোদন ডেস্ক: একের পর এক বিতর্কিত কান্ড ঘটাতে বিশ্বনন্দিত মডেল ও অভিনেত্রী মিরান্ডা কেরের জুড়ি নেই। এবারও তেমনি এক কান্ড ঘটিয়ে পড়েছেন তুমুল সমালোচনার মুখে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।

জানা গেছে, টুইটারে এ তারকার কয়েকটি নগ্ন ছবি প্রকাশ পেয়েছে। তবে মজার বিষয় হলো এই ছবি খোদ মিরান্ডাই প্রকাশ করেছেন। বিভিন্নভাবে নগ্ন হয়ে এই ছবিগুলোতে পোজ দিয়েছেন তিনি। নিজের মোবাইল দিয়েই এগুলো তুলেছেন মিরান্ডা।

পরে নিজের টুইটার একাউন্টে সম্প্রতি ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। আর এর মাধ্যমে আলোচনার তুঙ্গে অবস্থান করছেন। এর আগে কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরান্ডাকে এ ধরনের ছবি পোস্ট করতে দেখা যায়নি। হঠাৎ করেই তার এমন ছবি প্রকাশে অবাক হয়েছেন সবাই।

গণমাধ্যমগুলো বিষয়টি ফলাও করে প্রকাশ করছে। তবে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র বিব্রত নন মিরান্ডা।

এ বিষয়ে তিনি বলেন, আমি আমার একাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করেছি। এটা নিয়ে হইচইয়ের কিছু নেই। অনেকেই বলছেন, আমি আলোচনায় আসার জন্য এমনটা করেছি। কিন্তু সেটা একদমই নয়। আলোচনায় আমি আসবো কাজ দিয়ে, এভাবে নয়। বিষয়টি ভিন্ন খাতে না নেয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। আমি ছবিগুলো প্রকাশ করেছি আমার ভক্তদের জন্য, যারা আমাকে অনেক ভালবাসে। আর কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ