• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেরেনা এখন একাই সাত’শ

Seranaখেলাধুলা ডেস্ক : নিজের মনেই বিড়বিড় করছিলেন ক্রমাগত৷ র‌্যাকেট ঠুকছিলেন৷ নিজের উপর বিরক্তিতে মাঝে মাঝে সূর্যের দিকে মুখ করে তাকাচ্ছিলেন৷ কিন্ত্ত শেষমেশ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে জিতলেনও৷ নিজের খেলোয়াড় জীবনের ৭০০তম জয়৷ সাবিন লিসিকিকে হারিয়ে মিয়ামি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস৷ ম্যাচের ফল সেরেনার পক্ষে ৭-৬ (৪), ১-৬, ৬-৩৷
বারবার সার্ভিসে সমস্যা হচ্ছিল, দ্বিতীয় সেটে তো খুবই খারাপ খেললেন, ৫১টা অনফোর্সড এরর-এই সব পরিসংখ্যানই বলে দেয়, কেন তিনি নিজের উপর বিরক্ত হয়ে যাচ্ছিলেন৷ বারবার নিজের সঙ্গে কথা বলছিলেন, র্যাকেট ঠুকছিলেন মাটিতে৷ কিন্ত্ত লেজেন্ড তো শেষ পর্যন্ত লেজেন্ডই থাকেন৷ আর সে ভাবেই ম্যাচটা পকেটেও পুরে নিলেন টেনিস কিংবদন্তি৷

ম্যাচের পর সেরেনার বক্তব্য, ‘ওই দিকটায় খেলতে আমার সমস্যা হচ্ছিল৷ এমনিতেই আমি আজ ছন্দে ছিলাম না৷ দেখতেই পাচ্ছিলাম না অনেক সময়! সার্ভিস ঠিক হয়নি৷ আনফোর্সড এরর-এর সংখ্যা বেড়েছে৷ আমি জানতাম আজ কিছুই ঠিক হচ্ছে না৷’ সঙ্গে জুড়ে দিলেন, ‘আমি নিজেকে বলেছিলাম, যখন কোনও কিছুই হচ্ছে না, তখন একটা অন্তত লড়াই করি৷ নিজের ১০০ শতাংশের বদলে ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করি৷ আর তাতেই সাফল্য এল৷ আসলে আমার অদৃষ্ট টেনিস খেলা৷ সে দিনই খুঁজে নিজের অনেক ছোটবেলার একটা ছবি পেলাম৷ আমি তখন স্ট্রোলারে চেপে ঘুরি৷ দেখছি, সেই ছবিতে আমি স্ট্রোলারে চেপে টেনিস কোর্টে৷ আমি খেলাটা উপভোগ করি৷ যতদিন পারি খেলব৷’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ