• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

nihotoগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হাতেম আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। হাতেম আলীর বাড়ি ফুলহার উত্তরপাড়ায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলহার গ্রামে করতোয়া নদীর তীরের কিছু খাস জমি নিয়ে হাতেম আলীর সঙ্গে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী গ্রামের নুরুন্নবি মিয়ার বিরোধ চলে আসছিল। সকালে ওই জমির দখল  নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান হাতেম আলী। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ