• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আব্বাস

Mirza-Abbas-2ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসকে। এছাড়া উত্তরের সিদ্ধান্ত আজ রোববার নেয়া হবে বলে জানা গেছে।

শনিবার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপিপন্থি সংগঠন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। এর আগে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

ড. এমাজউদ্দিন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ম্যাডাম (খালেদা জিয়া) মির্জা আব্বাসকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। এছাড়া উত্তরে আইনি জটিলতার কারণে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

এদিকে উত্তরের মেয়র প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে তার আইনজীবী বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তারা উচ্চ আদালতে এ বিষয়ে আপিল করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মিন্টুর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হলে সেখানে বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী কিংবা মিন্টুপুত্র তাবিথ আউয়ালকে সমর্থন দেবে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ