• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খ্রীষ্টান সম্পপ্রদায়ের পবিত্র ইস্টার সানডে আজ

timthumbসিসি নিউজ : আজ রবিবার পবিত্র ইস্টার সানডে বা যিশু খ্রিষ্টের পুনরুত্থানের দিন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি এবং মহাসচিব নির্মল রোজারিও এক যুক্তবিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিস্টান ভাই বানদের ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। াংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্টকে বিপদগামী ইহুদিরা পূণ্য শুক্রবার (গুড ফ্রাইডে) ক্রুশবিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করেছিল। মৃত্যুর ৩য় দিবসে অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেন। পুনরুত্থানের এ দিনটি খ্রিষ্ট বিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী এ দিবসটি আনন্দ উৎসবের মধ্যদিয়ে পালন করবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভাতৃত্ববোধ ও স¤প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিষ্টের আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। ধনী-দরিদ্র নির্বিশেষে ইস্টার সানডে সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সে কামনা করেছেন নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ