• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

Deathসিলেট: সিলেট নগরীর মিরের ময়দানে অর্ণব ৭ নং বাসায় বাথরুমে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া মনোয়ারা বেগম (৪৫) ও তার মেয়ে জাহিদা সুলতানা (২০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহতদের নিকটাত্মীয় জাফর সেতু তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনোয়ারা সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গলপুর গ্রামের সৈয়দ আবু বকর সিদ্দিকীর স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে লোডশেডিং চলা অবস্থায় জাহিদা সুলতানা মোমবাতি হাতে বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা তোলার পরপরই প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। আগুনের কবল থেকে জাহিদাকে বাঁচাতে গিয়ে মা মনোয়ারা বেগমও অগ্নিদগ্ধ হন। আগুনে তাদের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। প্রথমে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মা ও মেয়ের মৃত্যু হয় বলে জানিয়েছেন তাদের নিকটাত্মীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর সেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ