রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকার পদোন্নতি পেয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁর কর্মস্থলে প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রোববার যোগদান করেছেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। দুপুরে ইউএনওর কার্যালয়ে প্রেসক্লাব রাজারহাট-এর সাংবাদিকদের সঙ্গে বিদায়ী ইউএনও মো. আব্দুল মোতালেব সরকারকে বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও রফিকুল ইসলামকে ফুলের তোরা দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাব সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সা. সম্পাদক আনিছুর রহমান লিটন, যুগ্ম সা. সম্পাদক ও মানবজমিন রাজারহাট প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এ বাবলু প্রমূখ। নবাগত ইউএনও মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।