• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯ এপ্রিল ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

Uniসিসি নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার ৮ ও ৯ এপ্রিলের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফাজিলের (স্নাতক) তিনটি বর্ষের পরীক্ষার ফল ৯ এপ্রিল প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ থেকে কামিল পরীক্ষা শুরু হয়। পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী ৮ ও ৯ এপ্রিল কামিল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে ১০ ও ১১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে আরও জানা যায়, ৯ এপ্রিল দুপুর ১২টায় ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল সারা দেশের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www. iu. ac. bd) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ