• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জাগপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Jagpa Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাগপার জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিবউদ্দীন চৌধুরী মুন্না’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ জেলা সভাপতি মঞ্জুরুল আলম, জেলা জাগপা সহ-সাধারণ সম্পাদক ওয়ামিক আলভী তুহিন, দপ্তর সম্পাদক ও পৌর জাগপার আহবায়ক মোঃ মাসুদ রানা চৌধুরী ডাবলু, প্রচার সম্পাদক মকবুল হোসেন, মহিলা জাগপার সভানেত্রী শাহিনুর রহমান, জেলা জাগপার শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মহিলা জাগপার আহবায়িকা আয়েশা সিদ্দিকা চম্পা, পৌর মহিলা নেত্রী আয়েশা বেগম, পৌর জাগপা যুগ্ম সদস্য সচিব আবিদ হোসেন চুন্নু, পৌর নেতা মাসুদ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজাতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জননেতা শফিউল আলম প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রতিষ্ঠা করেন। তখন থেকে মানুষের ভোট ও ভাতের সংগ্রাম ও স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে জাগপা রাজপথে সংগ্রাম করছে। ২০ দলীয় জোটের সারাদেশের সকল নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ