• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয় জুনিয়র বৃত্তিতে জেলার শীর্ষে

Hatibandha s s school pic-3লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফলাফলে শীর্ষে। তার মধ্যে হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয় ৩৫ জন বৃত্তি পেয়ে জেলায় প্রথম স্থান দখল করেছে।
গত ৫ এপ্রিল প্রকাশিত ফলাফলে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, আদিতমারী উপজেলায় ৪০ জন, কালীগঞ্জ উপজেলায় ৫০ জন, পাটগ্রাম উপজেলায় ৪৬ জন ও হাতীবান্ধা উপজেলায় ৬৯ জন বৃত্তি পেয়েছে।
এর মধ্যে হাতীবান্ধা উপজেলায় হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয়ে ১৪ জন ট্যালেন্ট পুলে ও ২১ জন সাধারণ গ্রেডে ,শাহ গরীবুল্ল্যাহ বালিকা বিদ্যালয় ২ জন ট্যালেন্ট পুলে ও ৪ জন সাধারণ গ্রেডে, নওদাবাস উচ্চ বিদ্যালয়ে ২ জন ট্যালেন্ট পুলে ও ৩ জন সাধারণ গ্রেডে, গোতামারী উচ্চ বিদ্যালয়ে ১ জন ট্যালেন্ট পুলে ও ৪ জন সাধারণ গ্রেডে , আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ জন ট্যালেন্ট পুলে ও ৩ জন সাধারণ গ্রেডে , পারুলীয়া উচ্চ বিদ্যালয়ে ১ জন ট্যালেন্ট পুলে ও ৪ জন সাধারণ গ্রেডে, কেতকীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন ট্যালেন্ট পুলে ও ১ জন সাধারণ গ্রেডে , উত্তর গোতামারী অজিমবাজার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন সাধারণ গ্রেডে, আরাজী ঠ্যাংঝাড়া উচ্চ বিদ্যালয়ে ২ জন সাধারণ গ্রেডে, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান সাংবাদিককে বলেন, ‘‘এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক গণের সম্মিলিত প্রচেষ্টার ফসল’’।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়ায়কত হোসেন বাচ্চু সাংবাদিককে বলেন, ‘‘এ ফলাফলে আমি খুব খুশী। ভবিষ্যতে আরো সাফল্য কামনা করি’’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ