• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসির নির্দেশে ৪৪২ কোটির উন্নয়ন প্রকল্প স্থগিত

ECঢাকা: ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪২ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প কার্যক্রম স্থগিত করেছে পরিকল্পনা কমিশন।নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পরপরই প্রকল্প দুটি স্থগিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সোমবার(৬ এপ্রিল’২০১৫)বিকেলে ইসির উপ-সচিব সামসুল আলম উন্নয়ন প্রকল্প স্থগিত রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে চিঠি পাঠায়। এর পরপরই প্রকল্প দুটি স্থগিত করে পরিকল্পনা কমিশন।
সামসুল আলমের পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচনী বিধি নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি করপোরেশনভূক্ত ১০টি ওয়ার্ডের উন্নয়নে একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার উঠতে যাচ্ছে। আলোচ্য প্রকল্প সংক্রান্ত সকল কার‌্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ইসি।
২০০ কোটি টাকার ওই প্রকল্পটির নাম ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অব রোডস, ড্রেইনস অ্যান্ড ফুটপাতস অব গুলশান, বনানী অ্যান্ড বারিধারা ডিপ্লোমেটিক এরিয়াস’।
এর আগে গত ২৯ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচনী এলাকায় নতুন করে কোনো প্রকাল্পের অনুমোদন, গ্রহণ বা অর্থ ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো ইসি।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ইসির নির্দেশনাটি পৌঁছার সাথে সাথে একনেক সভার কার‌্যতালিকা থেকে প্রকল্পটি বাদ দেওয়া হয়েছে।
সূত্র আরো জানায়, উত্তর সিটির ওই প্রকল্পটি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। ‘অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ’ নামের ওই প্রকল্পটি ২৪২ কোটি টাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ