• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাণিজ্য চুক্তি: পরস্পরের ভূমি ব্যবহার করবে বাংলাদেশ-ভারত

Potakaঢাকা: ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য একে অপরের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এই সুবিধা রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। আগে কেবল বাণিজ্যের জন্য বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ, ভুটান বা নেপালে বাণিজ্যে করার জন্য ভারতের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এ সিদ্ধান্ত উভয় দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এ ব্যাপারে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে যে ফি (চার্জ) ধার্য করা হবে, তা উভয়কে দিতে হবে।

সচিব জানান, এই খসড়ার নতুন আরেকটি বিষয় হলো, আগে চুক্তির মেয়াদ ছিল তিন বছর, এখন মেয়াদ হবে পাঁচ বছর। এ চুক্তি স্বাভাবিকভাবে নবায়ন হবে। তবে কোনো পক্ষ যদি নবায়ন করতে না চায়, সেই সুবিধাও রাখা হয়েছে।
মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা জানান, নতুন চুক্তির ১ এপ্রিল থেকে কার্যকর হবে। প্রথম ১৯৭২ সালের এ চুক্তি হয়েছিল। এরপর ২০০৯ সালে নতুনভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া আজ মন্ত্রিসভায় পোর্ট (অ্যামেন্ডমেন্ট)-১ ২০১৫ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ