• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

Lalmoni+accidentলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার সেলিম নগরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিম নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শীববাড়ি গ্রামের অটো রিক্সা চালক ফারুক(৪৫), তার মা জোবেদা বেগম(৭০), স্ত্রী আনোয়ারা (৪০), ভাতিজি পারুল (৩৫) পারুলের মেয়ে লাম্বি আক্তার(১২)।
স্থানীয় ও পুলিশ জানান, কুড়িগ্রামে আতœীয়ের বাড়ি থেকে নিজ অটোরিক্সায় বাড়ি ফিরছিল নিহতরা।
এ সময় রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামি একটি যাত্রীবাহি বাস অটোরিক্সাকে ধাক্কা দিয়ে বাসটি উল্টো যায়। এতে অটোরিক্সার যাত্রীদের ৩জন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাসযাত্রীসহ অন্তত পক্ষে ১২জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অটোরিক্সার বাকী ২ জনের মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ